ছয় নাট্যকর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের নজরুল অ্যাভিনিউ এলাকায় মাইক্রোবাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের ছয় নাট্যকর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল চারটায় কুমিল্লা ট্রমা সেন্টারের সামনে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত নাট্যকর্মীরা হলেন থিয়েটারের সাধারণ সম্পাদক ফারহানা আহমেদ, নির্বাহী সদস্য রাকিবা আক্তার, মারুফ হোসেন, সাঈদ আহমেদ, তামান্না আক্তার ও মো. সোহাগ। তাঁদের কুমিল্লা ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা