ছয় নেতা রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের ছাত্রাবাস থেকে গ্রেপ্তার করা ছাত্রলীগের ছয় নেতাকে এক দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আসামিপক্ষে করা জামিনের আবেদন নাকচ করা হয়। গতকাল বৃহস্পতিবার মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভূঁইয়া এই আদেশ দেন। দারুস সালাম থানার পুলিশ তাঁদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। যে ছয়জনের রিমান্ড মঞ্জুর হয়েছে, তাঁরা হলেন বাঙলা কলেজ ছাত্রাবাস শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক কাজী ইমরান, কার্যনির্বাহী সদস্য সোহেল, আফজাল হোসেন ও আবুল বাশার। ৪ ফেব্রুয়ারি গভীর রাতে পুলিশ ছাত্রাবাস থেকে ওই ছয়জনকে গ্রেপ্তার এবং একটি পিস্তল, ১৪টি গুলি, ১৯টি ছোরা ও একটি রামদা উদ্ধার করে।