ছয় নেতার জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় ছয় নেতার ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ অন্তর্বর্তীকালীন এই জামিন মঞ্জুর করেন। অপর পাঁচ নেতা হলেন গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল্লাহ আল নোমান, রুহুল কবির রিজভী ও আমানউল্লাহ আমান এবং সৈয়দ মোয়াজ্জেম হোসেন।