ছয় পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিতের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয়টি পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এর আগে এ ব্যাপারে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আইনে ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি মোড়কজাত করতে পাট দিয়ে তৈরি ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

বৈঠকে উপস্থিত চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাবরিনা রহমান প্রথম আলোকে বলেন, ‘আইনে ছয়টি পণ্যের মোড়কে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।এই সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব আমাদের। তাই জেলা প্রশাসক মহোদয় চেম্বার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেন।’ সাবরিনা রহমান আরও বলেন, ‘আগামী ২৫ নভেম্বর কিংবা আরও কিছু দিন পর ভ্রাম্যমাণ আদালত মাঠে নামবেন। এর আগে আমরা সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছি, যাতে কেউ ছয়টি পণ্যে পাটজাত মোড়কের পরিবর্তে পলিথিন বা অন্য মোড়ক ব্যবহার না করেন।’