প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে গত দুই দিনে প্রশাসনিক ছয় পদে রদবদল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাশিদ আসকারী গত বুধবার ফোকলোর বিভাগের সভাপতি হিসেবে সাবেক পরিবহন প্রশাসক সাইদুর রহমানকে এবং আইকিউএসির পরিচালক হিসেবে সাবেক অতিরিক্ত পরিচালক কে এম আবদুস সোবহানকে নিয়োগ দেন। গতকাল বৃহস্পতিবার পরিবহন প্রশাসক হিসেবে সাবেক ছাত্র উপদেষ্টা আনোয়ার হোসেনকে, ছাত্র উপদেষ্টা হিসেবে বঙ্গবন্ধু হলের সাবেক প্রাধ্যক্ষ আনোয়ারুল হককে, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ হিসেবে ফজিলাতুন্নেছা মুজিব হলের সাবেক প্রাধ্যক্ষ অশোক কুমার চক্রবর্তীকে এবং ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ হিসেবে আহসানুল আম্বিয়াকে নিয়োগ দেওয়া হয়।