ছয় বছর পর গৃহবধূ হত্যা মামলা সিআইডিতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি গ্রামের বাসিন্দা মো. কমরউদ্দিন তাঁর মেয়ে গৃহবধূ সাফিয়া আক্তারকে (২৫) হত্যার অভিযোগে ২০০৬ সালের জুলাই মাসে একটি মামলা করেন। নেত্রকোনার ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি করার দীর্ঘ ছয় বছরেও এর ওপর কোনো তদন্ত বা শুনানি হয়নি।অবশেষে ১১ নভেম্বর আদালত সেটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন।নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া গ্রামের মো. নজরুল ইসলাম, জাহাঙ্গীর মিয়া, বিল্লাল মিয়া, জয়নাল, হাবু মিয়া, কন্যারা বেগম, নন্দু মিয়া, বাবুল মিয়া, আবদুর রহমান ও জহিরুল ইসলামকে ওই মামলায় আসামি করা হয়।তাড়াইল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাফিউল ইসলাম ১১ নভেম্বর নেত্রকোনা থেকে বার্তা পেয়ে মামলার বাদী কমরউদ্দিনকে ১৫ নভেম্বর নেত্রকোনা সিআইডি ক্যাম্পে হাজির হতে বলেন। বাদী ওইদিন নির্দিষ্ট স্থানে হাজিরা দিয়ে জবানবন্দি দিয়েছেন।মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০০৬ সালের ৭ জুলাই আবদুল হামিদের অনুপস্থিতিতে ওই দুজনসহ অন্য আসামিরা নির্যাতনের পর সাফিয়ার মুখে বিষ ঢেলে দেন। কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।মামলার বাদী কমর উদ্দিন গতকাল বুধবার তাড়াইল প্রেসক্লাবে এসে মামলার কাগজপত্র দেখিয়ে বলেন, ‘আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাই আমি এ ঘটনার বিচার চাই।’