ছয় বছর পরও মামুনের সন্ধান মিলল না!
রহস্যজনক নিখোঁজের ছয় বছর পরও ইনামুল হক মো. আল মামুনের সন্ধান পাওয়া যায়নি। বাংলাদেশ টিঅ্যান্ডটি বোর্ডের মহাখালী ওয়্যারলেস ট্রান্সমিশন অঞ্চলে প্রধান সহকারী হিসেবে চাকরি করতেন তিনি।২০০৬ সালের ১০ আগস্ট সকালে ফার্মগেট ইন্দিরা রোডের বাসা থেকে হাঁটতে বের হন তিনি। সে থেকে এখন পর্যন্ত নিখোঁজ। তখন তাঁর বয়স ছিল ৫২ বছর।পরিবারের অভিযোগ, রাজধানীর তেজগাঁও থানায় একাধিক সাধারণ ডায়েরি করা হলেও পুলিশের কাছ থেকে কাঙ্ক্ষিত সহায়তা পাওয়া যায়নি। বরং পুলিশের নানা কথা ও আচরণ ওই পরিবারের সদস্যদের ক্ষুব্ধ ও হতাশ করেছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কাছেও এ ব্যাপারে সহায়তা চেয়ে তা পাওয়া যায়নি। নিখোঁজ মামুনের বাবা মরহুম এ এম আতাউল হক স্বাধীনতাত্তোর বাংলাদেশ নৌবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান ছিলেন।মামুনের ভাই সাংবাদিক জুলফিকার আলি মানিক জানান, ‘বাসা থেকে বের হবার পর তাঁর কী হয়েছে, তিনি কোথায় আছেন, কী অবস্থায় আছেন, কিছুই জানি না আমরা।’ কেউ তাঁর খোঁজ পেলে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করার আবেদন করা হয়েছে ০১৭১১১৭৭৬০৯ নম্বরে।