ছয় বাংলাদেশির দণ্ড মওকুফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে কারাদণ্ডপ্রাপ্ত ছয় বাংলাদেশি জেলেকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট। তাঁদের শিগগির দেশে ফেরত পাঠানো হবে। প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে গতকাল শুক্রবার এ খবর জানিয়েছে মিয়ানমারের একটি বার্তা সংস্থা।
মিয়ানমারের জলসীমায় ঢুকে মাছ ধরার অভিযোগে গত বছরের ৯ নভেম্বর টেকনাফের ওই ছয় জেলেকে গ্রেপ্তার করা হয়। প্রেসিডেন্ট ক্ষমা ঘোষণা করার পর মিয়ানমারের অভিবাসন এবং জনসংখ্যা বিভাগ অন্যান্য কার্যক্রম শেষ করে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নিচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।