চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাধীনতা স্মারক সম্মাননা পদক পাচ্ছেন ছয় বিশিষ্ট নাগরিক। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউটে তাঁদের হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হবে।
গতকাল রোববার রাতে গণমাধ্যমে পাঠানো সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর স্বাধীনতা স্মারক সম্মাননা পদক পাচ্ছেন মোহাম্মদ ছৈয়দুর রহমান চৌধুরী (মুক্তিযুদ্ধ), চিকিৎসায় মোহাম্মদ আইয়ুব আলী (মরণোত্তর), সমাজসেবায় আবদুল হাকিম (মরণোত্তর), সাংবাদিকতায় নাসিরুদ্দিন চৌধুরী, শিক্ষায় অধ্যাপক গাজী সালেহ উদ্দিন এবং ক্রীড়ায় মোহাম্মদ ইকবাল (মরণোত্তর)।
গতকাল বিকেলে সিটি করপোরেশনের শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি নাজমুল হক। উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলমসহ কমিটির সদস্যরা।