ছয় বিষয়ে নাগাসাকি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চশিক্ষায় শিক্ষার্থী আদান-প্রদানসহ ছয়টি বিষয়ে জাপানের নাগাসাকি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল জাপানের নাগাসাকি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট শিগেরু কাতামিনে ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার এ চুক্তিতে স্বাক্ষর করেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মোহাম্মদ আবদুর রউফ ও নাগাসাকি বিশ্ববিদ্যালয়ের ওরাল মলিকিউলার বায়োলজি বিভাগের তাকাওকি কে নেমোতা এ চুক্তিতে উপনীত হতে প্রধান ভূমিকা পালন করেন বলে জানা গেছে।