ছয় ব্যক্তি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ষাঁড়ের লড়াইয়ের প্রস্তুতিকালে নেত্রকোনার সমাজ শৈলদেও ইউনিয়নের জয়পুর গ্রাম থেকে গতকাল মঙ্গলবার ভোরে ছয় ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার মিয়াশি গ্রামের বুলবুল, রিপন মিয়া, ফজলু মিয়া, কানন মিয়া, টিটু মিয়া, হারাধন। প্রশাসনের অনুমতি ছাড়াই এলাকাবাসী ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করেন৷ খবর পেয়ে পুলিশ গিয়ে ছয় ব্যক্তিকে আটক এবং একটি ষাঁড় জব্দ করে৷ মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজুল হক বলেন, আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।