ছয় ব্যক্তি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী শহরের বড়পুল থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ছাগলের ব্যবসায়ী ছয় ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ব্যবসায়ীরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার গোড়ার পাড়ার রতন ব্যাপারী, তাজ উদ্দিন, মনসুর ব্যাপারী, আওলাদ, কাদের ব্যাপারী ও আওলাদ হোসেন। রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাধন কুমার বাছাড় জানান, অজ্ঞান পার্টির লোকেরা চেতনানাশক খাইয়েছিল। রোগীদের স্বজনেরা এসে তাঁদের বাড়িতে নিয়ে গেছেন। রাজবাড়ী প্রতিনিধিনন।