ছয় ভারতীয়কে ফেরত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে আটক ছয় ভারতীয়কে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার রাতে পতাকা বৈঠকের পর তাঁদের ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়। চিলমারী বিজিবি ক্যাম্পের অধিনায়ক সুবেদার রফিকুল ইসলাম বলেন, ভারতীয় নাগরিক আটকের বিষয়টি বিএসএফকে জানানো হলে তারা পতাকা বৈঠকের আমন্ত্রণ জানায়। সীমান্তে শনিবার বিকেলে প্রথম দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে তখন পর্যন্ত আটক ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে স্বজনদের ফেরত পাওয়ার দাবি না জানানোয় বিএসএফ তাঁদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়। এরপর রাত আটটার দিকে দ্বিতীয় দফার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক শেষে আটক ভারতীয়দের ফেরত দেওয়া হয়।