ছয় মণ ওজনের মাছ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মধুমতী নদীতে জেলেদের জালে ছয় মণ ওজনের একটি শাপলা পাতা মাছ ধরা পড়েছে। মাছটি দৈর্ঘ্য ও প্রস্থে সাড়ে সাত ফুট। লেজের দৈর্ঘ্য পাঁচ ফুট। গতকাল রোববার সকাল সাতটায় টুঙ্গিপাড়া উপজেলার বেলতলা গ্রামে মাছটি ধরা পড়ে।উপজেলার কাকুইবুনিয়া গ্রামের জেলে কৃপা দাস, টিটপ দাস ও শিপল দাস শনিবার মধুমতী নদীতে ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলেন। বিকেল চারটায় জালে মাছটি আটকা পড়ে। জাল টেনে ওঠাতে না পেরে জেলেরা নদীতে নেমে দেখতে পান, বিশাল আকৃতির একটি মাছ আটকা পড়েছে। জেলেরা মাছটির নাকে দড়ি বেঁধে সেটি টেনে তীরে নিয়ে আসেন। সারা রাত চেষ্টার পর গতকাল সকাল সাতটায় জেলেরা মাছটি ডাঙায় তুলতে সক্ষম হন। পরে কাকুইবুনিয়া গ্রামে নিজেদের বাড়িতে নিয়ে মাছটি ২০০ টাকা কেজি দরে বিক্রি করেন জেলেরা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম ছবি দেখে মাছটির প্রজাতি নির্ণয় করেছেন। তিনি বলেছেন, মাছটির ইংরেজি নাম স্টিংরে (stingৎ ay) এবং বৈজ্ঞানিক নাম হিমানটুরাইমব্রিকাটা (himantuৎ aimbৎ icata)। এ মাছগুলো নদী ও সাগরের সঙ্গমস্থলে থাকে, তবে এ দেশের বড় নদীগুলোতেও এদের ১২ থেকে ১৩টি প্রজাতি রয়েছে। স্থানীয়ভাবে একে শাপলা পাতা, শাকুশ, হাউস পাতা মাছ বলে।