ছয় মাদকসেবীকে ছয় মাস করে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত গতকাল শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ছয়জনকে কারাদণ্ড দিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে ভ্রাম্যমাণ আদালত বিডিআর ১ নম্বর গেট এলাকায় অভিযান চালান। সেখানে গাঁজাসহ সুমন (২৫) ও কামাল (৩৪) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাঁদের ছয় মাস করে কারাদণ্ড দেন। এরপর আদালত পুরান ঢাকার বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর নিচে চালের আড়তসংলগ্ন এলাকায় অভিযান চালান। সেখানে গাঁজাসহ কামরুল হোসেন (৩৭), জাকির হোসেন (৩৫), মধু মিয়া (২৯) ও সফর আলী (২২) নামে চারজনকে গ্রেপ্তার করেন। আদালত তাঁদের ছয় মাস করে কারাদণ্ড দেন। আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মোহাম্মদ আখতার জামিল প্রথম আলোকে বলেন, ১৯৯০ সালের মাদকবিরোধী আইন অনুযায়ী ছয়জনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।