ছয় মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে করা পৃথক ছয় মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান শাহ আলমের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।শাহ আলমের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।শাহ আলমের পক্ষে আইনজীবী আনিসুল হক ও আইনজীবী আহসানুল করিম মামলা পরিচালনা করেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার।জানা যায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শাহ আলমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ২০০৭ সালের ৯ ডিসেম্বর রমনা থানায় মামলা করে।গত বছরের ১৩ মে সরকারি জমিতে অনধিকার প্রবেশ, চুরি, ক্ষতিসাধন ও হুমকিতে সহায়তার অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর থানায় দুটি মামলা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ২০০৭ সালের ৩০ এপ্রিল সরকারি সম্পত্তি ও জলাধার বেআইনিভাবে বালু দিয়ে ভরাটের অভিযোগে কেরানীগঞ্জ থানায় সহকারী ভূমি কর্মকর্তা একটি মামলা, ওই বছরের ৬ ফেব্রুয়ারি বেসরকারি আবাসিক প্রকল্প ভূমি উন্নয়ন বিধিমালা-২০০৪-এর ১৬(৩) এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইনে তাঁর বিরুদ্ধে রাজউকের নগর পরিকল্পনাবিদ নুর-ই-খোদা একটি মামলা করেন এবং ২০০৭ সালের ৭ জুন মহানগর গোয়েন্দা পুলিশ বাদী হয়ে বাড্ডা থানায় একটি মামলা করে। এসব মামলায় গতকাল তিনি হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন জানান।