ছয় মাস স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সহকারী জেলা জজ আদালত ও মুখ্য বিচারিক হাকিম আদালত সদর থেকে আড়াইহাজার উপজেলায় স্থানান্তরের প্রজ্ঞাপন ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। একই সঙ্গে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট চার সপ্তাহের রুল জারি করেছেন। আইনসচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারসহ চারজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।