ছয় মাসে তিনবার পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর উপজেলা বিএনপির কমিটি পুনরায় পরিবর্তন করা হয়েছে। গত বৃহস্পতিবার কেন্দ্র থেকে জেলা আহ্বায়কের কাছে পাঠানো এক ফ্যাক্সবার্তায় কমিটি পরিবর্তনের বিষয়টি অনুমোদন করা হয়েছে। এ নিয়ে ছয় মাসে তিনবার কমিটি রদবদল করা হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি ছিলেন বদরুল ইসলাম। এরপর ওই মাসের শেষ সপ্তাহে আগের কমিটি বাতিল করে শাহ শাহজাহানকে আহ্বায়ক করা হয়। এদিকে কমিটি রদবদল করা নিয়ে ওই সময় বিএনপির দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে। শাহ শাহজাহানের পক্ষের নেতৃত্বে রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন আর বদরুল ইসলামের পক্ষে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক রহিম উদ্দিন ভরসা।দলীয় সূত্রে আরও জানা গেছে, বৃহস্পতিবার বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. রহুল কবির রিজভীর স্বাক্ষর করা এক ফ্যাক্সবার্তা জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেনের কাছে পাঠানো হয়। এতে জেলার সাবেক আহ্বায়ক রহিম উদ্দিন ভরসার অনুমোদন দেওয়া মো. বদরুল ইসলাম ওরফে চুন্নুকে সভাপতি করে ১০১ সদস্যের মিঠাপুকুর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির কার্যক্রম বহাল রাখার কথা উল্লেখ করা হয়েছে।উপজেলা বিএনপি কমিটির সভাপতি বদরুল ইসলাম বলেন, ‘উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে আমি দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছি। যারা দলের সঙ্গে তেমন যুক্ত নয়, তাদের দলে আহ্বায়ক করা হয়েছিল।’সদ্য বিলুপ্ত করে দেওয়া কমিটির আহ্বায়ক শাহ শাহজাহান জানান, কমিটিসংক্রান্ত বিষয়ে তিনি কোনো চিঠি পাননি।জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে কোনো চিঠি পাইনি।’জেলা বিএনপির সাবেক আহ্বায়ক রহিম উদ্দিন ভরসা বলেন, ‘দল করতে গেলে কেন্দ্রীয় কমিটির নির্দেশ তো মেনে চলা উচিত। দল যাকে ভালো মনে করেছে, তাকেই মনোনীত করেছে।’