ছয় মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭৭০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে তিন হাজার ২৫৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে মোট ১৪ হাজার ৩১ জন যাত্রী, চালক ও পরিবহনশ্রমিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন তিন হাজার ৭৭০ জন ও আহত হয়েছেন ১০ হাজার ২৭৮ জন। এর মধ্যে চিরতরে পঙ্গু হয়েছেন ৯২৩ জন। তাঁদের মধ্যে ৩৬১ জন ছাত্র, ৭০ জন শিক্ষক, ২৬ জন সাংবাদিক, ২৭ জন চিকিৎসক, ১৭ জন আইনজীবী, ১৭ জন প্রকৌশলী, ১৪৮ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ ১০৮ জন রাজনৈতিক নেতা-কর্মী।
দেশের জাতীয় ও স্থানীয় দৈনিক সংবাদপত্র, টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত সড়ক দুর্ঘটনার সংবাদ মনিটরিং করেছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল। গতকাল শনিবার যাত্রীকল্যাণ সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব দুর্ঘটনায় বেশির ভাগই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, এক হাজারটি সড়ক দুর্ঘটনায় মামলা হয়েছে। বিজ্ঞপ্তি।