প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় মাস আগে বার্ড ফ্লুর সংক্রমণের কারণে একটি মুরগির খামারে সাড়ে ১৮ লাখ টাকার ডিম ও মুরগি নিধন করা হলেও আজও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এ ঘটনা ঘটেছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায়।ওই খামারটির নাম মোল্লা পোলট্রি ফার্ম। খামারমালিক অভিযোগ করেন, প্রশাসনের কর্মকর্তাদের গড়িমসির জন্য ক্ষতিপূরণ পেতে দেরি হচ্ছে। প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় উপজেলার ইটাখোলা-ভাসিলা এলাকার মোল্লা পোলট্রি ফার্মে গত ১ মার্চ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। ওই দিন নয় হাজার ৬৫টি লেয়ার (ডিম পাড়া) মুরগি নিধন ও ১০ হাজার ২৩৫টি ডিম ধ্বংস করেছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল হাকিম গড়িমসি করার অভিযোগ অস্বীকার করেছেন।