ছয় মাসের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীতে ভেজাল প্রসাধনসামগ্রী বিক্রির অপরাধে আবদুল্লাহ শেখকে (২৫) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার বিকেলে এ আদালত পরিচালনা করেন ইউএনও লুৎফুন্নাহার। আবদুল্লাহ শেখ মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর গ্রামের বাসিন্দা। মধুখালী থানার এসআই সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বেলা তিনটার দিকে আবদুল্লাহর বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল ও নকল প্রসাধনসামগ্রী তৈরির সরঞ্জামসহ আবদুল্লাহকে আটক করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। উদ্ধার করা সরঞ্জাম নষ্ট করে ফেলা হয়।