ছয় মাসের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মাদক সেবনের অভিযোগে জাহাঙ্গীর হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউএনও মো. আবুল কালাম তালুকদার আদালত বসিয়ে এ সাজা দেন। জাহাঙ্গীর উপজেলার দক্ষিণ সোহাগদল গ্রামের বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার জগন্নাথকাঠি বন্দর থেকে জাহাঙ্গীরকে তিন গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। এরপর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।