ছয় মাসের দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় একটি জুয়া ও গাঁজার আসরে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহফুজার রহমান (৫৫) এবং নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি হাসান আব্বাসীসহ (৩৮) আট জুয়াড়ি ও মাদকসেবীকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কদমা গ্রামে মাহফুজার রহমানের বাড়িতে ওই আসর বসেছিল। গতকাল শুক্রবার গ্রেপ্তার ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী হাকিম ও ইউএনও মোছা শরিফুন্নেসা প্রত্যেককে ছয় মাসের দণ্ড দিয়ে কারাগারে পাঠান। নন্দীগ্রাম থানার ওসি হাসান শামিম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।