ছয় মৎস্যচাষি পুরস্কৃত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাছ চাষে বিশেষ অবদানের জন্য মৌলভীবাজারের ছয় মৎস্যচাষি ও এক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। মৎস্য সপ্তাহ উপলক্ষে গত বৃহস্পতিবার এক আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে ওই মৎস্যচাষিদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন: জুড়ী উপজেলার এম এ মুমিত, রাজনগর উপজেলার আবদুর রহমান, শ্রীমঙ্গল উপজেলার সুরজিত কুমার দাশ, কুলাউড়া উপজেলার মুরইছড়া চা-বাগান মৎস্য খামার, সদর উপজেলার রুহুল আমীন, বড়লেখা উপজেলার মুহিতুর রাজা চৌধুরী ও মহিউদ্দীন আহমদ।