ছয় লাখ টাকার কাঠ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হাটহাজারী থেকে ছয় লাখ টাকার কাঠ উদ্ধার করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ। গতকাল শুক্রবার ভোরে উপজেলার চারিয়া এলাকায় একটি ট্রাক থেকে কাঠগুলো উদ্ধার করা হয় বন বিভাগ শহর রেঞ্জ কর্মকতা শাহজাহান আলীর নেতৃত্বে।
অভিযান দলে থাকা জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, সেগুন, গামারি ও মেহগনি কাঠ সংরক্ষিত বনাঞ্চল থেকে পাচার হচ্ছে খবর পেয়ে চারিয়া এলাকায় অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া ৫০০ ঘনফুট কাঠের মূল্য প্রায় ছয় লাখ টাকা।