ছয় লাখ বৃক্ষ রোপণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায় সমিতির সদস্যরা সারা দেশে ছয় লাখ ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করেছেন। বিশ্ব জলবায়ু পরিবর্তন, দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক বিপর্যয় রোধ, সুস্থ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি হিসেবে এই বৃক্ষ রোপণ করা হয়েছে। গতকাল রোববার ৩৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে ওয়াসা খালের পাড়ে একটি নিমগাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বিজ্ঞপ্তি।