ছয় শিক্ষার্থী হঠাৎ অসুস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর পাইলট উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছয়জন ছাত্রী গতকাল বুধবার বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসকেরা বলেছেন, এটা গণমনস্তাত্ত্বিক অসুস্থতা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর কাদের বলেন, সকাল ১০টার দিকে ষষ্ঠ শ্রেণির ক্লাস শুরু হয়। বেলা ১১টার দিকে একজন ছাত্রী হঠাৎ চেতনা হারিয়ে ফেলে। তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর একে একে আরও পাঁচজন শিক্ষার্থী শ্রেণিকক্ষে অচেতন হয়ে পড়ে। তাদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।