ছয় শিশুকে ফেরত দিয়েছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া চেকপোস্টে স্থানীয় বিএসএফের কমান্ডার শেড সিং গতকাল সোমবার রাতে বাংলাদেশের ছয় শিশুকে মজুমদারহাট বিওপির কমান্ডার সুবেদার রুহুল আমিনের কাছে হস্তান্তর করেন। গত বৃহস্পতিবার ফেনীর পরশুরাম পৌরসভার উত্তর বাউরখুমা (তালুকপাড়া) গ্রামের নো ম্যানস ল্যান্ডে খেলা করার সময় বিএসএফ ও ভারতীয় পুলিশ ছয় শিশুকে ধরে নিয়ে যায়। ছয় শিশু হচ্ছে মো. নবীর ছেলে মো. শিমুল (৮), শাহ আলমের ছেলে মো. সোহেল (৮), মো. মমিনের ছেলে মো. নয়ন (৮), মো. স্বপনের ছেলে মো. বাবু (৮), মো. হারুনের মেয়ে নাজমা আক্তার (৯) ও মো. জাহাঙ্গীরের মেয়ে সালমা আক্তার (৫)।