ছয় সচিব পদে রদবদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রশাসনের ছয় সচিব পদে রদবদল করা হয়েছে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুটি আদেশে এই রদবদল করা হয়।
এর মধ্যে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শফিউল আলমকে ভূমিসচিব, ধর্মসচিব কাজী হাবিউল আউয়ালকে প্রতিরক্ষাসচিব, সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব চৌধুরী মো. বাবুল হাসানকে ধর্মসচিব এবং প্রতিরক্ষাসচিব খোন্দকার মো. আসাদুজ্জামানকে বিজ্ঞান ও প্রযুক্তিসচিব পদে বদলি করা হয়েছে।
এ ছাড়া ভারপ্রাপ্ত বিজ্ঞান ও প্রযুক্তিসচিব এ কে এম আমির হোসেনকে পিএসসির ভারপ্রাপ্ত সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত মো. আবদুর রব হাওলাদারকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।
গতকাল আরও চার অতিরিক্ত সচিব ও দুজন যুগ্ম সচিব পদে রদবদল করা হয়েছে।