ছয় সচিবের দপ্তর বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসনের ছয়জন সচিবের পদ রদবদল হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুটি আদেশে এই রদবদল করা হয়।
ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শফিউল আলমকে ভূমি মন্ত্রণালয়ের সচিব, ধর্মসচিব কাজী হাবিউল আউয়ালকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং সরকারি কর্মকমিশনের সচিব চৌধুরী মো. বাবুল হাসানকে ধর্মসচিব করা হয়েছে। প্রতিরক্ষা সচিব খোন্দকার মো. আসাদুজ্জামানকে করা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এ কে এম আমির হোসেনকে সরকারি কর্মকমিশনের ভারপ্রাপ্ত সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত মো. আবদুর রব হাওলাদারকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।