ছয় স্টিমার দিয়ে বিশেষ সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-ঢাকা নৌপথে ঈদে যাত্রীদের দুর্ভোগ কমাতে বিআইডব্লিউটিসি ছয়টি স্টিমার দিয়ে বিশেষ সেবা (স্পেশাল সার্ভিস) চালু করতে যাচ্ছে। ২৪ জুলাই থেকে শুরু হয়ে ৫ আগস্ট পর্যন্ত এ সার্ভিস দেওয়া হবে।
এরই মধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট দেওয়া। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) বরিশাল কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
বিআইডব্লিউটিসির ওই কার্যালয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে বরিশাল-ঢাকা নৌপথে ছয়টি বাড়তি স্টিমার ছাড়া হচ্ছে। এগুলোর তিনটি প্রতিদিন বরিশাল থেকে ঢাকা এবং তিনটি ঢাকা থেকে বরিশাল নৌবন্দরের উদ্দেশে যাত্রী পরিবহন করবে। এ ছয়টি স্টিমার হচ্ছে এমভি বাঙালি, পিএস টার্ন, পিএস মাসুদ, পিএস অস্ট্রিচ, পিএস লেপচা ও পিএস শেলা।
বিআইডব্লিউটিসির সহকারী পরিচালক গোপাল কৃষ্ণ মজুমদার বলেন, ছয়টি স্টিমারের মধ্যে চারটি বরিশাল-ঢাকা আর বাকি দুটি চাঁদপুর-বরিশাল-মোরেলগঞ্জ নৌপথে চলবে।