ছয় হাজার কেজি জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার চরপাথরঘাটা ইউনিয়ন এলাকায় কর্ণফুলী নদীতে একটি নৌকায় অভিযান চালিয়ে গতকাল শুক্রবার ছয় হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালত নৌকার মাঝি মো. সাদ্দাম হোসেনকে চার হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পটিয়ার সহকারী কমিশনার (ভূমি) গৌতম বাড়ৈ।
নৌকার মাঝি সাদ্দাম হোসেন বলেন, জাটকাগুলো চট্টগ্রামের ফিরিঙ্গিবাজারে নেওয়া হচ্ছিল।
চট্টগ্রামের মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, জাটকাগুলো নগরের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।