ছয় হাজার কোটি টাকার নিরীক্ষা আপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ১৭টি নিরীক্ষা ও হিসাব প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। এসব প্রতিবেদনে ছয় হাজার ১৯৫ কোটি টাকার নিরীক্ষা আপত্তি রয়েছে। এর মধ্যে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকেরই নিরীক্ষা আপত্তি রয়েছে দুই হাজার ১৫৬ কোটি টাকার।
বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসব নিরীক্ষা ও হিসাব প্রতিবেদন হস্তান্তর করেন।
২০০৯-১০ ও ২০১০-১১ অর্থবছরের ওপর এই ১৭টি নিরীক্ষা ও হিসাব প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ছয়টি বার্ষিক নিরীক্ষা, ছয়টি বিশেষ নিরীক্ষা, দুটি ইস্যুভিত্তিক, একটি পারফরম্যান্স নিরীক্ষা ও দুটি হিসাব নিরীক্ষা প্রতিবেদন রয়েছে। এতে ২৮৫টি আপত্তি ও পর্যবেক্ষণ রয়েছে।
জানা গেছে, এর মধ্যে রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের ২০১০-১১ অর্থবছরের নিরীক্ষায় সোনালী ব্যাংকের ৬৬৩ কোটি, অগ্রণী ব্যাংকের ৭১৩ কোটি এবং জনতা ও রূপালী ব্যাংকের ৭৮০ কোটি টাকার আপত্তি তোলা হয়েছে।