ছয়জন আসামি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার চামরদানী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে কালীমন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ছয়জন আসামিকে গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। ওই অগ্নিসংযোগের ঘটনায় গত ১৯ নভেম্বর মন্দির কমিটির সদস্য সুবল চন্দ্র সরকার বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে মধ্যনগর থানায় একটি মামলা করেন। আদালত সূত্র জানায়, উপজেলার নোয়াগাঁও গ্রামের সামনে দুটি বড় ডোবা রয়েছে। কয়েক বছর ধরে জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি রাজস্ব দিয়ে ওই গ্রামের কালীমন্দির কমিটির লোকজন এ দুটি ডোবা থেকে মৎস্য আহরণ করে আসছেন। ১৮ নভেম্বর রাত অনুমান সাড়ে ১০টায় মন্দির কমিটির তিনজন সদস্য ওই দুটি ডোবায় বাইড় পেতে মাছ ধরতে যান। এ সময় দখলদার পক্ষের ১০ থেকে ১৫ জন লোক তাঁদের ধাওয়া করে। একপর্যায়ে তারা গ্রামের সামনে ওই কালীমন্দিরে আগুন ধরিয়ে দেয়। পরদিন মধ্যনগর থানায় এ নিয়ে একটি মামলা হয়।আসামিদের মধ্যে লাউর দুগনুই গ্রামের আনিছ মিয়া, রংগু মিয়া, শেরে আলী, হাঞ্জেরা, রুহুল আমিন ওরফে রব ও বাখরপুর গ্রামের কুতুব উদ্দিন গতকাল সকালে ধরমপাশা জ্যেষ্ঠ হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালতের হাকিম মোহামঞ্চদ শহিদুল ইসলাম জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।