ছয়জন কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান, উপজেলা জামায়াতের সাবেক আমির সাইফুল্লাহ আল হোসাইনসহ বিএনপি-জামায়াতের ছয় নেতা-কর্মীকে গতকাল মঙ্গলবার কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটওয়ারীর আদালতে বিস্ফোরক ও অস্ত্র আইনে হওয়া দুটি মামলায় তাঁরা হাজিরা দেন। তাঁরা দুটি মামলায়ই জামিন চাইলে আদালত একটিতে জামিন দেন। নিজস্ব প্রতিবেদক, সিলেট|