প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী কার্যালয় গত সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গোয়ালন্দ শহর ও দৌলতদিয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে হেরোইন, গাঁজাসহ ছয় মাদকসেবী ও বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন বাবুল খান, রইচ আলী, মোস্তফা সরদার, সম্রাট, রবিন সরদার ও সীমান মণ্ডল। পুলিশ জানায়, ৩২ গ্রাম হেরোইন, ২৫ বোতল ফেনসিডিল ও ৫০০ গ্রাম গাঁজাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।