প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর এরশাদনগরের বাঁশতলা এলাকা থেকে গতকাল মঙ্গলবার কয়েকটি ধারালো অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এরশাদনগরের হযরত আলী (২৫), বাবু (২১), শুকুর আলী (২৫), আসলাম মিয়া (২৫), রাজু (২৪) এবং জয়দেবপুরের হাসান মিয়া (২২)। পুলিশ জানায়, বাঁশতলা এলাকা থেকে গতকাল ভোরে ছিনতাই করার সময় ওই ছয়জনকে এলাকাবাসী ঘিরে ফেলেন।খবর পেয়ে টঙ্গী থানার পুলিশ ছয়জনকে আটক করে।এ ঘটনায় মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। টঙ্গী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।