ছয়জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কল্যাণপুর ও রায়েরবাজারে শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে র্যাব-২-এর একটি দল কল্যাণপুর বিআরটিসি কাউন্টারের সামনে থেকে এক হাজার ৭০টি ইয়াবা বড়িসহ জাহিদুল ইসলাম ও আওলাদ হোসেনকে গ্রেপ্তার করে। রাত পৌনে ১১টার দিকে র্যাব-২-এর আরেকটি দল রায়েরবাজার থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী ওয়াসিম, সোনিয়া, রতন ও সুমাকে গ্রেপ্তার করে।