ছয়জন হত্যার ঘটনায় থানায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গোপীবাগে বাবা-ছেলেসহ ছয়জনকে হত্যার ঘটনায় ওয়ারী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত লুৎফোর রহমানের ছোট ছেলে আবদুল্লাহ আল ফারুক বাদী হয়ে এ মামলাটি করেন।
মামলার কার্যক্রম শেষ করতে রোববার ভোর পর্যন্ত সময় লেগে যায়। ওয়ারী থানার উপপরিদর্শক আবু তাহের প্রথম আলো ডটকমকে বলেন,‘ অজ্ঞাতনামা ১০/১১ জনের বিরুদ্ধে মামলাটি হয়েছে। মামলা নম্বর ১৪। শনিবার রাত এগারোটায় মামলাটি থানায় লিপিবদ্ধ করা হয়।’
প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় গোপীবাগের রামকৃষ্ণ মিশন রোডে চারতলা বাড়ির দোতলায় ছয়জনকে জবাই করে হত্যা করা হয়। নিহতরা হলেন লুৎফোর রহমান, তাঁর ছেলে সরোয়ার ইসলাম, লুৎফরের খাদেম মনজুর আলম এবং ভক্ত মজিবুল সরকার, মোহাম্মদ শাহিন ও মোহাম্মদ রাসেল। নিহতদের লাশের আলামত সংগ্রহ করতে ও লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাতে শনিবার রাত দুইটা পর্যন্ত সময় লাগে পুলিশের।