ছয়জনকে গ্রেপ্তার করেছে দুদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির আলাদা মামলায় গ্রামীণ ব্যাংকের তিন কর্মকর্তাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম, যশোর ও টাঙ্গাইল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে।
গ্রেপ্তার ছয়জন হলেন গ্রামীণ ব্যাংকের সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর শাখার সাবেক দ্বিতীয় কর্মকর্তা রমেশ বিশ্বাস, জামালপুরের ছনকান্দা শাখার সাবেক ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন চৌধুরী ও সাবেক ব্যবস্থাপক মো. আলী আজগর, কক্সবাজারের মহেশখালীর ব্যবসায়ী জমির উদ্দীন, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ব্যবসায়ী মো. নূরে আলম সিদ্দিকী এবং টাঙ্গাইল সদরের দলিল লেখক মো. দানেজ আলী।