ছয়জনকে দুদকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন সাংসদের বিরুদ্ধে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচি (টিআর) বিতরণে অনিয়মের অভিযোগ সম্পর্কে জানতে চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ছয়জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার তাঁদের কাছে এ-সংক্রান্ত নোটিশ পাঠানো হয়।দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রথম আলোকে নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।সূত্র জানায়, পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হোসেনসহ ছয়জনকে দুদকের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়।দুদক সূত্র জানায়, পটিয়া থেকে নির্বাচিত সরকারি দলের সাংসদ সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে সরকারি বরাদ্দ বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে তাঁদের ওই নোটিশ পাঠানো হয়। নোটিশে ১২ মার্চ বা ১৩ মার্চ নগরের আগ্রাবাদে দুদক কার্যালয়ে হাজির হয়ে তাঁদের বক্তব্য জানাতে বলা হয়।উল্লেখ্য, সাংসদ সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগের মধ্যে রয়েছে: শোভনদণ্ডী ইউনিয়নের লাউয়ারখীল জামে মসজিদে টিউবওয়েল বিতরণে অনিয়ম এবং লোকনাথ মন্দিরের নামে অস্তিত্বহীন প্রতিষ্ঠানে সরকারি বরাদ্দ দেওয়া।দুদক সূত্র জানায়, গত ১৬ জানুয়ারি দুদক উপজেলা প্রশাসনের কাছে চিঠি দিয়ে ২০০৯-১০ এবং ২০১০-১১ অর্থবছরের টিআর, কাবিখা, কাবিটা প্রকল্পের আওতায় বিতরণ করা যাবতীয় সরকারি বরাদ্দের নথি তলব করে। গত ২৭ ফেব্রুয়ারি দুদকের তদন্তকারী কর্মকর্তা সৈয়দ ইকবাল হোসেন এ বিষয়ে তদন্ত করতে পটিয়ার বিভিন্ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন।