ছয়জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্প ব্যাংকের সাবেক কর্মকর্তা খাজা মাহফুজুল হক খান খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল রোববার আদালত এই ছয়জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার উপপরিদর্শক এজাজ শফী গতকাল ছয় আসামিকে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী হোসেনের আদালতে হাজির করে সাত দিন রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত মামলার এজাহারভুক্ত রুশিয়া বেগম, ফরিদ, রনি, ছাব্বির আহমেদ ও বাবুকে চার দিন করে এবং সুরুজ মিয়ার দুই দিন রিমান্ড মঞ্জুর করেন। মামলাটি তদন্ত করে আগামী ১০ জানুয়ারি প্রতিবেদন দিতে বলেছেন আদালত।