প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের নগরকান্দায় জেএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে ছয়জনকে কারাদণ্ডসহ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও আবদুল আজিজ গতকাল বুধবার ও গত মঙ্গলবার ওই আদালত পরিচালনা করেন। আদালত দহিসারা গ্রামের মারুফ হোসেন ও চাঁদহাট গ্রামের তরিকুল ইসলামকে ছয় সপ্তাহ করে কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন। এ ছাড়া ব্রাহ্মণডাঙ্গা উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী পলাশ চন্দ্র বিশ্বাস, মাঝিকান্দা গ্রামের শাহিন মিয়া, মশাউজান গ্রামের রফিকুল ইসলাম ও পৌরসভার মধ্য জগদিয়া মহল্লার মিলন হোসেনকে চার সপ্তাহ করে কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়।