ছয়জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ গত মঙ্গলবার দিবাগত রাতে গোয়ালন্দ বাজার আড়তপট্টি এলাকা থেকে ছয় লিটার মদসহ ছয় ব্যক্তিকে আটক করা করেছে। গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে বাজারের আড়তপট্টি এলাকায় বসে প্রকাশ্যে মদের আসর বসিয়ে আড্ডা জমান ওই ছয় ব্যক্তি। তাঁরা হলেন পৌরসভার কাজী পাড়ার রানা শেখ (২৮), সাকের ফকির পাড়ার আলেক বিশ্বাস (২৫), ময়ছের মাতুব্বর পাড়ার মিলন খাঁ (২৫), জুড়ান মোল্লার পাড়ার বাবু মণ্ডল (২৮), নতুন পাড়ার লাভলু শেখ (২২) ও দক্ষিণ দৌলতদিয়ার কামাল খাঁ (২৮)।