ছয়জনের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিরাপদ নৌপথে নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্পিডবোট চালানোর অপরাধে ছয় চালককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক মাস করে জেল প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আবদুল মান্নান এ সাজা দেন। তাঁরা হলেন বাবুল, আলম, ফাইজুল ইসলাম, এনামুল হক, মানিক ও হেলাল উদ্দিন। এঁদের বাড়ি ভোলা, বরিশাল ও লক্ষ্মীপুরে। জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার সিবগাতুল্যাহ এসব তথ্য জানান। নৌ-নিরাপত্তা ট্রাফিক নাসিম আহমেদ বলেন, ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ভোলার সব নদ-নদীতে সমুদ্রক্রসিং সনদপ্রাপ্ত নৌযান ছাড়া অন্য কোনো নৌযানে যাত্রী পারাপার নিষিদ্ধ। এ সময় নৌপথ অনিরাপদ।