প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও হেরোইন সেবন ও জুয়া খেলার দায়ে ছয়জনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক রুহুল আমিন গতকাল শুক্রবার বিকেলে এ রায় দেন। জয়পুরহাট সদরের চকদাদরা ডিপপাড়া গ্রামের হিরো সরদার, হারাইল বাসস্ট্যান্ডপাড়ার ছাইফুল ইসলাম, আক্কেলপুরের আবদুল রশিদ, পাথারপাড়া গ্রামের ময়নুল হক, বারেক ও আদমদীঘির আনোয়ার হোসেনকে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে আটক করে পুলিশ।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি