ছয়জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌরসভার পালাকাটা এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার হাতে চাচা মো. ইসমাঈল হোসেন (২৬) খুন হওয়ার ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গতকাল শুক্রবার সকালে নিহতের স্ত্রী মিফতাহুল জান্নাত বাদী হয়ে চকরিয়া থানায় ওই মামলাটি করেন।
তবে পুলিশ এখনো কোনো আসািমকে গ্রেপ্তার করতে পারেনি।
স্থানীয় লোকজন, নিহতের পরিবার ও পুলিশের ভাষ্যে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে পালাকাটা গ্রামের মৃত ফরোখ আহমদের দুই েছলে জাফর আলম ও মো. ইসমাঈল হোসেনের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাফর আলমের ছেলে মো. আরিফুল ইসলাম ও তাঁর মা সাজেদা বেগম দা ও একটি লম্বা স্ক্রু নিয়ে ইসমাঈলের মাথায় আঘাত করেন। এতে ইসমাঈল মাটিতে লুটিয়ে পড়েন।