প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে জাল দলিল তৈরির অপরাধে দলিল লেখকসহ ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শহীদুল ইসলাম চৌধুরী এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন জেলার শ্রীনগরের কামরগাঁও এলাকার খালেদা বেগম (৫৫) ও তাঁর ছেলে শফিকুল ইসলাম (৩৫); পারুল বেগম (৩৫), শাহজাহান (৪০), মানিক দত্ত (৪৫) এবং শ্রীনগর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দলিল লেখক মো. কামাল হোসেন। খালেদা ও তাঁর ছেলে শফিকুলকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়। বাকি চারজনকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত দলিল লেখক ছাড়া বাকি পাঁচজন জাল দলিলের সম্পত্তি গ্রহীতা ও সাক্ষী।