ছয়জনের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আটকের পর ছয় মাদকসেবীকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আখাউড়ার পৌর শহরের দেবগ্রামের নওশাদ উল আলম (২৫), দুর্গাপুরের মো. হাবিব (৪৫), ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ার সুমন ওরফে হূদয় (২২), কিশোরগঞ্জের নিকলির লাকি বেগম (২৫) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড়াবাড়ি গ্রামের বাবুল মিয়া (৫০)। আদালত সূত্রে জানা গেছে, আদালতে আসামিরা নিজেদের বক্তব্য তুলে ধরেন এবং মাদক সেবনের অপরাধ স্বীকার করেন।