ছয়টি অবৈধ বিলবোর্ড অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে অবৈধভাবে স্থাপিত বিলবোর্ড সরিয়ে নেওয়া শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।গতকাল বুধবার নগরের টাইগারপাস মোড় ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ছয়টি বড় আকারের বিলবোর্ড অপসারণ করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা দীপক চক্রবর্তী এই অভিযানের নেতৃত্ব দেন। তাঁর সঙ্গে পুলিশ ও র‌্যাব সদস্যরা ছিলেন। দীপক চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম নগরের সৌন্দর্য বাড়াতে এখন থেকে প্রতি সপ্তাহে অন্তত একবার অবৈধ বিলবোর্ড অপসারণে অভিযান চলবে।’